বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রিপোর্টারের নাম : / ১৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৬ হাজার ১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ১ কেজি সরিষা বীজের সঙ্গে ১০ কেজি করে ডিএপি (DAP) সার ও ১০ কেজি করে এমওপি (MOP) সার প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর