শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

উল্লাপাড়ায় জামাত ও বিএনপি নেতার টাকা দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় নির্মাণ ; ফেসবুকে ভাইরাল

রিপোর্টারের নাম : / ৩৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামাত ও বিএনপি নেতার টাকা দিয়ে নবনির্মিত পূর্নিমাগাঁতীর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়নির্মাণ করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে  ভাইরাল হয়েছে।

বুধবার ৪ ( অক্টোবর ) রাতে পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের  কার্যকারীসদস্য  নবী নূর  রহমান রচি ফেসবুকের আইডি থেকে সেচ্ছাসেবক দলের সেক্রেটারি ও একাধিক  জমাতের কর্মীদের নিকট থেকেটাকা ও ইটভাটা থেকে ইট নেওয়ার ঘটনাটি ফেসবুকে  প্রকাশ করেন ।

তিনি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের আইডি থেকে বুধবার রাতে লিখেন যে , এটা কাদের অফিস জামাতের নাআওয়ামী লীগের ?? ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম নয় নম্বর সাহারুল যে কিনা জামাতের সেক্রেটারি তার টাকায়ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিস নির্মাণ হয়েছে, পুঠিয়ার সাঈদ যে কিনা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি তার টাকায় পার্টিঅফিস নির্মাণ হয়েছে, জামাতের অনেক লোকের ইটভাটা থেকে ইট নেওয়া হয়েছে, অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নেওয়াহয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামাত–বিএনপির টাকা নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস নির্মাণ এটাকতটা শোভনীয় আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কাছে আমার প্রশ্ন? পূর্নিমাগাঁতী আওয়ামীলীগ অফিস  উদ্বোধন হবেঅথচ চেয়ারমেন সাহেব সহ আমাদের অবগত করা হলো না ?? এটা কেমন রাজনীতি ?? কোন মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নানিয়ে সভাপতি সাহেব আমাকে ফোন দিয়ে টাকা চাইলেন, আমি বল্লাম আপনি মোবাইলে ফোন করে টাকা চাওয়া কি ঠিক ?? আপনি মিটিং ডাকবেন আমরা সিন্ধান্ত নিব মিটিং এর মাধ্যমে কমেটি করে কাজ করবো, তার পর আর যোগাযোগ করেন নাই।পূর্নিমাগাঁতী আওয়ামীলীগ অফিস হলো কাদের টাকায় ?? যাহাদের টাকা নেওয়া হলো ক্রমিক নং ৭,৮,৯,১২,২০ এরা কোনদলের লোক?? পূর্নিমাগাঁতী আওয়ামীলীগ অফিস হবে তাহা পূর্নিমাগাঁতী আওয়ামীলীগের নেতা কর্মিদের কাহাকেও অবগত নাকরে একা একা এতবড় একটা কাজ করা কি ঠিক ?? কাদের খুশী করতে এই কাজ করা হলো ?? আমরা বিষয়টি জানতে চাই।

এ ঘটনা প্রকাশ পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন ঘটনাটি তদন্ত করে  সঠিক তথ্য বের করা হোক এবং এমন ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

অন্যদিকে পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ সরকার তার ফেসবুক আইডি থেকে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় নির্মাণের হিসেব প্রকাশ করেন। যেখানে নবী নূর রহমান রচি অভিযোগ করে তার আইডি থেকে যে নামগুলো লিখেছে তা দেখতে পাওয়া যায়।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি বলেন , জামাত ,বিএনপির কোন নেতা কর্মীর কাছ থেকে পূর্নিমাগাঁতীর ইউনিয়ন  আওয়ামী লীগ কার্যালয় করার জন্য টাকা লেনদেন হয়ে থাকে বিষয়টি ভালো ভেবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর