বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৩৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে আকাশ নামের (৫) বছরের শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। আকাশ পশ্চিম কৃষ্টপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এবং গয়হাট্টা পশ্চিম কষ্টপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র ছিল।

নিহতের চাচা কবির হোসেন আজকের পত্রিকাকে জানান,প্রতিদিনের ন্যায় আজ সকালে আকাশ স্কুলে যায়। স্কুল থেকে ফিরে এসে বাড়িতে তার সমবয়সী শিশুদের সাথে খেলা করছিল। খেলা শেষে বাড়ির পাশে কুশলাই নদী (ছোট খাল) নামে পরিচিত নদীতে বন্যার পানিতে শিশুদের সাথে গোসলে নামে। আকাশের সাথে গোসলে নামা শিশুরা বাসায় এসে বলে আকাশ পানিতে পড়ে গেছে। পরে পরিবারের লোক আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আসাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পানিতে ডুবে আকাশের মৃত্যর ঘটনা শুনেছি। তার অকাশ মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার (এ এস আই) মোঃ ফজলুল হক জানান,এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর