শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

উল্লাপাড়ায় ভন্ড পীর গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধিঃ / ৭১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপড়ায় আউয়াল হোসেন ফটিক নামের এক আধ্যাতিক শক্তির ভন্ড পীরকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।

বুধবার সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম স্বপন বাদি হয়ে ভন্ড পীর আউয়াল হোসেন ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামে পীরের বাড়িতে অভিযান চালিয়ে ভন্ড পীর আউয়াল হোসেন ফকির ও তার ছেলে মোঃ রজব আলীকে গ্রেফতার করা হয় ।

মামলা সূত্রে জানাযায়, আধ্যাতিক শক্তির পীর দাবীদার ভন্ড পীর আউয়াল হোসেন ফটিক দীর্ঘদিন ধরে তার বাড়িতে খানকাশরীফ বানিয়ে মানুষদের নিকট থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো । এছাড়াও তিনি উঠতি বয়সী ছেলে- মেয়েদেরকে তার প্রতারনার ফাঁদে ফেলে মাদক সেবন ও অনৈতিক কাজে জরাইতো । বিষয়টি বন্ধ করতে গ্রামবাসী ওই ভন্ড পীর আউয়াল হোসেন ফকির কাছে গেলে সে গ্রামবাসীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার পালিত গুন্ডা বাহিনী দিয়ে গ্রামবাসীদের মাধর করে । পরে গ্রামবাসীর পক্ষে বাদি হয়ে মোঃ জাহাঙ্গীর আলম উল্লাপাড়া মডেল থানায় একটি লিখত অভিযোগ দিলে তাদেরকে পুলিশ গ্রেফতার করে ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, থানায় অভিযোগের প্রেক্ষিতে আউয়াল হোসেন ফটিক ও তার ছেলেকে আটক করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর