শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

উল্লাপাড়ায় মানব পাচার মামলার পলাতক আসামী গ্রেফতার

পলাতক আসামী গ্রেফতার / ৩১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানব পাচার মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মজিদ গ্রেফতার। আটককৃত আসামী আঃ মজিদ (৪৯),উল্লাপাড়ার উপজেলার নাদা গ্রামের মৃত ছালাম প্রামানিকের ছেলে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানীর আভিযানিক দল উল্লাপাড়া থানার লাহেরী মোহনপুর বাজারের মন্ডল সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে।

বুধবার (৩০ আগষ্ট) সকালে র‌্যাব ১২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামী ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। আসামী চক্র দেশের বিভিন্ন লোকজনকে ইউরোপের দেশ লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে নিয়ে ভাল মানের কাজের কথা বলে নিয়ে যায়। পরে এ সকল লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদেরকে মারপিট করে অত্যাচার করত। ভিকটিমের অত্যাচারের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে দিত এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবী করত এবং টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করত।
গ্রেফতারকৃত আসামীকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর