মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ১০০২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের বামনাগ্রাম হাটখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নাঈম সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লার আব্দুল মমিনের ছেলে। তিনি সদর উপজেলার বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, গত সপ্তাহে নাঈম লালমনিরহাটের পাটগ্রামে তাঁর চাচার বাড়িতে বেড়াতে যান। পরে গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে বেলা ১১টার দিকে তাঁর বাবার সঙ্গে মোবাইলে সর্বশেষ কথা বলেন তিনি। এরপর থেকে তাঁকে আর মোবাইলে পাওয়া যাচ্ছিল না।

ওসি আরও বলেন, আজ সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার দুর্গানগর বামনগ্রাম হাটখোলা এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর