উল্লাপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংবর্ধনা ও ইফতার মাহফিল, চাঁদাবাজদের হুঁশিয়ারি এমপি রফিকুলের ইসলাম খান
আল-আমিন, উল্লাপাড়া :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের আলীম মাদ্রাসা প্রাঙ্গণে আব্দুল মালেক এর সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি বাবুল আকতার আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম খান বলেন, শ্রমিকরা সারাদিন কঠোর পরিশ্রম করে আয় রোজগার করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী চক্র সেই কষ্টার্জিত অর্থ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই উল্লাপাড়া উপজেলায় কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা কঠোর অবস্থানে থাকবো। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল বারী, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা সভাপতি আইয়ুব আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক আল-আমীন হোসেন, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মাসুদ রানা প্রমূখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল এবং ইফতার পরিবেশন করা হয়।







