সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

একসঙ্গে চার সন্তানের জন্ম!

কক্সবাজার প্রতিনিধি: / ২৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

কক্সবাজারের মহেশখালীতে কুহিনুর আক্তার (২৪) নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। এদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় শিশুগুলো ভূমিষ্ঠ হয়।

দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের পরিবার ও স্বজনরা আনন্দে আপ্লুত।

গৃহবধূর কুহিনুর আক্তার কক্সবাজার মহেশখালী গোরকঘাটা সিকদার পাড়াস্থ দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। কুহিনূর ও চার শিশু বর্তমানে সুস্থ আছেন।

কুহিনূরের বরাতে তার নিকটাত্মীয়রা জানান, প্রবাসী স্বামীর সঙ্গে স্ত্রী কুহিনুরের মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি খুব খুশি। চার সন্তানের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

গত কয়েকদিন আগে সন্তান প্রসবের দিন ছিল। প্রসব বেদনা উঠায় তাকে ওই বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। এরপর রবিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে একসাথে চার সন্তান জন্ম দেন তিনি। চার শিশু জন্মের খবরে দুবাই প্রবাসী পিতা ওমর ফারুক ও তার পরিবারে খুশির আমেজ বিরাজ করছে। ৪ সন্তানের গর্ভধারিণী কোহিনুর সকলের দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর