রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

এক দরে ডলার কেনা বেচা করবে ব্যাংক

রিপোর্টারের নাম : / ৩২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ মে, ২০২২

বাজারে অস্থিরতা কাটাতে ডলারের এক রেট বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। এর মাধ্যমে সব এক্সচেঞ্জ হাউসে ডলারের দর হবে অভিন্ন। গতকাল বাফেদা, এবিবি এবং বাংলাদেশ ব্যাংকের ত্রিপক্ষীয় সভা শেষে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বাফেদা ও এবিবির চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যাংকের এমডি ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয়তার নিরিখে লিকুইডিটি (ডলার বিক্রি) সাপোর্ট দেওয়া অব্যাহত রাখবে। রপ্তানিকারক ব্যাংকের মাধ্যমে ডিসকাউন্টসহ রপ্তানিমূল্য ওই ব্যাংকেই বিক্রি করতে হবে। বাফেদা এবং এবিবি একসঙ্গে এক্সচেঞ্জ হাউসের জন্য ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট (এক রেট) নির্ধারণে কাজ করবে, যা দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক মেনে চলবে। এ নিয়ে বাফেদা কর্তৃক ইন্টার ব্যাংক রেট (আন্তব্যাংক রেট হার) প্রস্তাব পাঠাবে। তাদের পাঠানো প্রস্তাব বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করবে। এ সিদ্ধান্ত আগামী রবিবারের মধ্যে জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর