বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ওষুধের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা আটক-১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৫৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ আগস্ট, ২০২২

জুঁই এন্ড জান্নাত ফার্মেসীতে ওষুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন মনিরুজ্জামান মনির (৩৭) নামে এক যুবক। মঙ্গলবার  (২ আগষ্ট) রাত পৌনে ৮ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের কোনাবাড়ী এশরারনগর হাউজিং সোসাইটির ১ নং গেটের সামনে থেকে ইয়াবাসহ আটক করে তাকে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়
শ্রী আনন্দ দাস নামে তার সহযোগী। আটককৃত মনিরুজ্জামান টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাকরাইদ গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আটক মনিরুজ্জামানের বিরুদ্ধে টাঙ্গাইল মধুপুর থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে এবং পলাতক শ্রী আনন্দ দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্ররণ করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর