সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

করতোয়ায় নৌকাডুবিতে ঝরল ২০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : / ১৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নারী-শিশুসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ প্রশাসন।

স্থানীয়রা জানান, সনাতন ধর্মাবলম্বীরা মহালয়া উপলক্ষে করতোয়া নদী দিয়ে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে গিয়ে ডুবে যায়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর