মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

করোনার ঊর্ধ্বগতিতে বাধ্যতামূলক করতে হবে মাস্ক পরা

রিপোর্টারের নাম : / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা, বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ ৫ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

গতকাল রোববার পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে সারাদেশে করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার রাতে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এসময় সরকারকে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা গতকালের সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিস্তারিত আলোচনা শেষে নিচের সুপারিশগুলো করা হয়- ১. সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা। ২. প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের করোনা টিকা যারা নেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা। ৩. বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাফতরিক সভাগুলো যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা। ৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাগুলোতে মাস্ক পরার সুপারিশ। ৫. বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর