বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন

কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৫৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার (২৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় যেন ক্রিকেটপ্রেমী দর্শকদের মেলা বসে। মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় নতুন খেলার মাঠে বাদ জুমা কাউসার আহমেদ ক্রিকেট একাডেমির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ি থানা যুবলীগের সাধারণ সম্পাদক  পদপ্রার্থী রাসেল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা
নাজমুল খন্দকার,রাশেদুল পালোয়ান,জাহিদ হাসান ছোটন,৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একদিনের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় জরুন স্পোর্টিং ক্লাব বনাম বি-বাড়িয়া  কিংসের মধ্যে খেলা অনুষ্ঠিত হয। বি-বাড়িয়া কিংসকে ১৯ রানে পরাজিত করে জরুন স্পোটিং ক্লাব। পথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় জরুন স্পোর্টিং ক্লাব। ১২ ওভারে ৩ ইউকেট হারিয়ে ২২০ রান করে জরুন স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন স্বাধীন। বি-বাড়িয়া কিংস এর রশিদ এবং জাহিদ একটি করে উইকেট নেয়।
পরবর্তীতে বি-বাড়িয়া  ২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন হুমায়ূন।
সবশেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর