বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

কাওয়াকোলা ও সয়দাবাদ ইউপিতে বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার ২ টি ইউনিয়নে বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্প ২০২৪ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর সহযোগিতায় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্প ২০২৪ এর অংশ হিসেবে

সোমবার (১১ মার্চ) সকাল হতে দুপুর পর্যন্ত
কাওয়াকোলা ও সয়দাবাদ এই ২টি ইউনিয়নের পৃথক ভাবে স্ব স্ব ইউনিয়নের সভা কক্ষে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পৃথক দু’টি সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)র প্রতিনিধি সিনিয়র প্রোগ্রাম সহযোগী মোঃ ছাদেক আলী।
সভায় সভাপতিত্ব করেন, কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি এবং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম। উক্ত সভা ২টি পরিচালনা করেন, এনডিপি প্রোগ্রামের জেলা সমন্বয়কারী মোঃ আবু শামীম।

সভার অতিথি উক্ত প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, সিরাজগঞ্জ জেলার ০৬ টি উপজেলার ৪৮ টি ইউনিয়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অবহিতকরণ সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অবহিতকরণ সভা এবং কর্ম এলাকার ৪৮ টি ইউনিয়নে ইমাম ও ভলান্টিয়ারদের বন্যার আগাম প্রস্তুতি ও সাড়াদানে করনীয় সম্পর্কে সকলের দায় দায়িত্ব বিষয়ে কর্মশালা স্ব স্ব ইউনিয়নের সভা কক্ষে অনুষ্টিত হচ্ছে বলে উপস্থিত সকলকে অবগত করেন। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে ১৪৪ টি মিটিং চলমান রয়েছে বলে অবহিত করা হয়। সভার অংশগ্রহনকারীগণ তাদের বক্তব্যে এনডিপি ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং এনডিপির সার্বিক কার্যক্রম ও প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কল্পে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা এনডিপিকে তার লক্ষ্য অর্জনে সকল কাজে উপস্থিত সকলে সার্বিক ভাবে সহাযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অর্জুন কুমার রায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর