মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

কাজিপুরের চরগিরিশে মালামালসহ গুদাম ঘর ভেঙ্গে নিয়েছে দুর্বৃত্তরা

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ৩৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের দক্ষিণ ছালাল গ্ৰামে কৃষকের ধান ও ভুট্টাসহ গুদাম ঘর ভেঙ্গে জনসমক্ষে ট্রলিযোগে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ১ এপ্রিল ভোর রাত থেকে সকালের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনায় কাজিপুর থানার চরাঞ্চলের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে ৫ জন নামীয় ও অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মহির উদ্দিন। ঘর ভাঙ্গা ও মালামাল লুটের একাধিক ছবি ও ভিডিও ধারণ করে স্থানীয়রা।

সরেজমিনে স্থানীয়রা জানান, গত ১ মে ভোররাত থেকে ২০/২৫ জনের একটি দল বস্তাভরা ধান ও ভুট্টা এবং ঘর ভেঙ্গে ইঞ্জিন চালিত ট্রলিগাড়ীতে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে।

ভুক্তভোগী মহির উদ্দিন জানান, তিনি পার্শ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী থানার মালিপাড়া গ্ৰামে বসবাস করেন। কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর মৌজার ২৮১ নং খতিয়ানের ৪০ ও ৪১ দাগে ৯১.৮৩ শতক জমি তার পূর্ব পুরুষ পত্তনী সূত্রে ভোগ দখল পায়, সে অনুযায়ী পরবর্তী সিএস, এসএ ও আর এস রেকর্ড রয়েছে, গত ২৫/৯/২০২২ ইং তারিখে খাজনা হালনাগাদ করা হয়েছে। এতদসত্ত্বেও কতিপয় স্বার্থান্বেষী মহল জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে অপতৎপরতা চালিয়ে আসছে স্থানীয়রা অবগত আছেন। গত বছর রবি মৌসুমে দখলের চেষ্টা করলে ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সুরাহা হয়, আদালতে মামলা রয়েছে। গত ১ মে লুটের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ১৮ হাত চার চালা টিনের ঘর ও টিনের ছাপড়ার ভিটে খালি দেখতে পাই। ঘরে ৫০ কেজি ওজনের ৫০ টি বস্তা এবং ৭৫ মন ভুট্টা সংরক্ষিত ছিলো।
স্থানীয়দের ছবি ও ভিডিও অনুযায়ী কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের উত্তর ছালাল গ্ৰামের আইউব আলী ও তার ছেলে রাজ্জাক (৩৫), রতন(২৫), একই গ্ৰামের আব্বাসের পুত্র শফিক(৩৫), চরগিরিশ ইউনিয়নের রাজনাথপুর গ্ৰামের জিলুর ছেলে ওমর, হোসেন, হাসান এবং সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা গ্ৰামের ময়েজ ফকিরের ছেলে জামাল ফকিরসহ অজ্ঞাত ২০/২৫ জন উল্লেখ করে কাজিপুর থানার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে ১ মে অভিযোগ করি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মিজান বলেন, ঘটনাস্থল পরিদর্শনকালে সত্যতা মিলেছে, মামলা দায়েরের পরামর্শ প্রদান করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর