সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারে জরুরী সহায়তা

রিপোর্টারের নাম : / ২৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ঘরবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া ৫ পরিবারে জরুরী সহায়তা প্রদান করা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ২৭ মার্চ উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্র্যাকের জরুরি সহায়তা হিসেবে ৫ হাজার টাকার চেক প্রতি পরিবারে প্রদান করা হয়। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, অগ্নিকাণ্ডে ৫ টি পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রের পক্ষে উপজেলা প্রশাসন সর্বাত্মক আন্তরিকভাবে পর্যবেক্ষণ করছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  খাদ্যশস্য ছাড়াও অন্যান্য জরুরি সহায়তা তৎক্ষণাৎ প্রদান করা হয়েছে, এনজিও ব্র্যাকের সহায়তায় প্রতি পরিবারে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে, দুর্যোগ ও পুনর্বাসন তহবিল থেকে ঘর তৈরির উপকরণ প্রদানের প্রক্রিয়া চলমান আছে।

এ সময় তিনি ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। জানা যায়, সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ কাজিপুর ভুক্তভোগী প্রতি পরিবারে ১০ হাজার নগদ অর্থ প্রদান করে। উল্লেখ্য, গত ২৪ মার্চ বিকেলে কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া গ্ৰামের হিন্দু পাড়ায় ছাই কুঁড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে, এই অগ্নিকাণ্ডে বাদল চন্দ্র, শংকর চন্দ্র, পরী চন্দ্র, অদৃত চন্দ্র ও লীলা মনি চন্দ্রের অন্তত দশটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয় এবং তাদের পরিবার নিঃস্ব হয়ে পরে। খবর পেয়ে  কাজিপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর