বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

কাজিপুরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসে নানা আয়োজন 

রিপোর্টারের নাম : / ১৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি। এবারের প্রতিপাদ্য রাখা হয়েছে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা”।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাইমা জাহান সুমাইয়া, দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাইদ, ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার।

উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা অফিসার রাসেল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার দিদারুল আহসান, সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসির উদ্দিন ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও পতাকা উত্তোলন ও মানববন্ধন ছিলো কর্মসূচির উল্লেখযোগ্য অংশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর