মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল 

গোলাম কিবরিয়া কাজিপুর সিরাজগঞ্জঃ / ৪১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাস্ক পরা মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে ভিডিওটি দুর্গম চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নে ধারণকৃত। 

গত ২১ এপ্রিল (সোমবার) সকালে এ মিছিলের ভাইরাল ভিডিওটি সিরাজগঞ্জ জেলা বিশেষ গোয়েন্দা শাখার (ডিএসবি) নজরে আসে। এ নিয়ে প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্ভবত রোববার রাতের যেকোনো সময় ওই দুর্গম চরাঞ্চলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করে। তবে প্রায় ৩ মিনিটের ভিডিওতে রাতের অন্ধকার থাকায় ও মাস্ক পরা নেতাকর্মীদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ প্রশাসন। ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট দেয়া হয়েছে। এ সময় তাদের ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব আছে সারা বাংলায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এ ভিডিওটি ইতোমধ্যেই নিজ নিজ ফেসবুক আইডিতে অনেক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেয়ার করেছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দুর্গম চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও আ’লীগ নেতার নেতৃত্বে 

২০ এপ্রিল (রোববার) রাতে একাধিক আওয়ামী নেতাকর্মী ওই মশাল মিছিলে অংশ নেন। 

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. নূরে আলম বলেন, ভাইরাল ভিডিওটি চরাঞ্চলের হতে পারে,  আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাস্ক পরা মশাল মিছিল করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে, এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর