সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ

রিপোর্টারের নাম : / ৬৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার কাজিপুরে পৃথক দুইটি গুদামে অভিযান পরিচালনার মাধ্যমে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এনএসআই এর একটি অভিযানিক দল গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালন করে কাজিপুর থানা এলাকার দুইশ গজের মধ্যে অবস্থিত দুটি গুদাম থেকে এই চালের বস্তাগুলো জব্দ করেছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল এই অভিযান পরিচালনা করেন। এসময় পুরাতন মেঘাইয়ের সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫ বস্তা এবং ৩০ কেজির ৪৪ বস্তা চাল জব্দ করে।

এরপর মেঘাই মৃত আকবর হোসেনের পুত্র সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮ বস্তা এবং ৩০ কেজির ২২৬ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালিন উভয় গুদামের মালিক পলাতক ছিলেন।
কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী বলেন, চালগুলো জব্দ করে খাদ্য গুমামে রাখা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদাম দুটিতে পৃথকভাবে অভিযান চালানো হয়েছে। গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর