শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

কাজিপুরে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

৬৮ হাজার গ্ৰাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে – সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে কাজিপুর উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৪ মে বৃহস্পতিবার সকাল দশটায় কাজিপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে কাজিপুর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ফরিদুল হক তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম ঝন্টু। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশেই আছে। অন্য দল হস্তান্তরের সাথে দেশও ত্যাগ করেন। এরশাদ সাহেব যেভাবে দেশের জন্য কাজ করেছেন, সেই পথেই সরকার হাঁটছেন। নির্বাচন আসলে জাতীয় পার্টির কদর বেড়ে যায়, আমরা আর টানা হেছড়ার মধ্যে নাই ‌‌। আগামী সংসদ নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করবো।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এ্যডঃ দেলোয়ার হোসেন ও আব্দুল লতিফ এবং সাইদুর রহমান, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুল জলিল, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব এ্যডঃ মুজাহিদ বিন মিঠুন। ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ফরিদুল হক তালুকদার এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এক নাম্বার সদস্য নির্বাচিত হন সাবেক সভাপতি আব্দুল বারেক বকুল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর