মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

কাজিপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কাজিপুর উপজেলা কার্যালয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ, একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান। উপজেলার বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহনে বক্তব্য রাখেন জেন্ডার প্রমোটর জুই পারভীন ও সোহেল রানা। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর