বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

কাজিপুরে ঝাড়ুর আঘাতে ঝাড়ুদারদের মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ মে, ২০২২

কাজিপুর পৌরসভার ঝাড়ুদার মদন লাল (৪৫) তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষ আঃ ছালামের ঝাড়ুর আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে বুধবার সকালে মৃত্যু বরণ করেছেন। এ ঘটনায় আঃ ছালামকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। নিহত মদন লাল কাজিপুর সদর ইউপির খুদবান্দি গ্ৰামের মৃত রসিক লালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বেড়িপোটল চরপাড়ার মফিজের ছেলে আঃ ছালাম (৩৫) পেশায় ভটভটি চালক। গত বেশ কিছুদিন পূর্বে তার ভটভটির টুল (বসার সিট) কাজিপুর পৌরসভা ভবন চত্বরে রেখে রায়। গত ৮ মে খুঁজে না পেলে পৌর ঝাড়ুদার মদন লালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মদনের হাতে থাকা ঝাড়ু ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করলে মদন গুরুতরভাবে আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়াস্থ শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করলে ১১ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান আঃ ছালামকে আটক করা হয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর