বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

কাজিপুরে দর্শক মাতিয়ে গেলেন জাতীয় দলের খেলোয়াড়রা

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ৪৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দু’দল থেকে জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দর্শক মাতিয়ে গেলেন। বুধবার (২২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলা শুভ উদ্বোধন এবং পুরষ্কার বিতরণ করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। তিনি বলেন, মাদকের প্রতিহত করতে খেলাধুলার বিকল্প নেই। গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে কাজিপুর উপজেলার ১৪ টি দল অংশগ্রহণ করে, জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করে। জাতীয় দলের বর্তমান, সাবেক এবং উঠতি বয়সী দেশসেরা ক্রীড়াবিদদের খেলা দেখতে উপচেপড়া দর্শক উপস্থিতি চোঁখে পড়ার মতো। পৌরসভা দলে অংশগ্রহণ করে জাতীয় ভলিবল দলের সজিব, সুজন, পাভেল ও আল আমিন। শুভগাছা ইউপি দলে হরশিদ বিশ্বাস, মাসুদ মিলন ও রাজু। এছাড়াও উঠতি তারকারা অংশগ্রহণ করে। দর্শক শাহীন আজাদসহ স্থানীয়রা জানান, প্রতিবছর এমন টুর্নামেন্টের আয়োজন করা হলে কাজিপুর থেকে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় তৈরি হবে। কাজিপুরে ভলিবল অত্যন্ত জনপ্রিয় খেলা। খেলা পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রেফারি মোরশেদুল জামান মিঠু। টুর্নামেন্টে শুভগাছা ইউপি দলের বিপরীতে চরম প্রতিদন্দিতায় কাজিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর