বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ

কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার

রিপোর্টারের নাম : / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দিতে  পাওনা টাকা চাইতে মারপিটের শিকার হয়েছেন আঃ সাত্তার নামের এক ৬৫ বছরের বৃদ্ধ। গত বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত সাত্তার কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তন্ময় বিশ্বাস জানান, আহতের মাথায় ৫/৬ টি সেলাই দেয়া হয়েছে, ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, পারুলকান্দি গ্ৰামের মৃত বিশা আকন্দের ছেলে ভুক্তভোগী সাত্তার ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, একই গ্ৰামের বাসিন্দা মৃত রইবার ছেলে এরশাদ গত প্রায় দুই বছর আগে মেয়ের বিবাহের কথা বলে সাত্তারের কাছে থেকে ২ লক্ষ টাকা নগদ  ধার নেয়, ১০/১৫ দিনের মধ্যে ফেরত দেবার কথা থাকলেও টাকা পরিশোধ না করে বিভিন্ন রকম টালবাহানা, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো।

ঘটনার দিন পুনরায় সাত্তার পাওনা টাকা চাইতে এরশাদের বাড়িতে গেলে এরশাদ ও তার ভাই আশরাফসহ ১০/১২ জন সন্ত্রাসিরা সাত্তারকে একা পেয়ে আক্রমণ করে বসে, অতিরিক্ত মারপিটের কারনে পাওনাদার সাত্তার ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা এবং পরিবারের সদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় তার মাথা ফেটে যাওয়ার কারণে ৫/৬ টি সেলাই দেয়া হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম রয়েছে।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুর রাজ্জাক বলেন, দু’পক্ষই থানায় এসেছিলেন, কোনো পক্ষই লিখিত অভিযোগ করেননি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, শাস্তি শৃংখলা রক্ষার স্বার্থে তাদের শান্ত থাকার জন্য, এবং আহতকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর