বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কাজিপুরে পুনর্বাসন সহায়তা হিসেবে ২৩৮ পরিবারে চেক বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ জুন, ২০২২

কাজিপুর উপজেলায় নদীভাঙ্গন কবলিত ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র/দুঃস্থ জনসাধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা হিসেবে ভুক্তভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

শনিবার ১৮ জুন উপজেলা পরিষদ হলরুমে
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তেকানি ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, খাস রাজবাড়ী ইউপি চেয়ারম্যান, মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমোহরসহ ভুক্তভোগী পরিবার সদস্যরা।

উল্লেখ্য, গত ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের ক্ষতিগ্রস্ত তালিকা অনুযায়ী উপজেলার ১০ টি ইউনিয়নের ২৩৮ টি পরিবারে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ১৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর