সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

কাজিপুরে বিপুল ভোটের ব্যবধানে নৌকার নিরঙ্কুশ বিজয়

রিপোর্টারের নাম : / ২৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

গোলাম কিবরিয়া খান স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ আসনে ২লক্ষ ৭৫ হাজার ৮ শত ৩২ ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১ শত ৩৯ ভোট। এর আগেও তিনি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগের ঘাঁটি পরিচিত জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ -১ আসনটি কাজিপুর উপজেলা এবং সদরের পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের তথ্য অনুযায়ী এই আসনে মোট ৩৯৪৬৭২ জন ভোটার ১৭৩ টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে। ৪ জন প্রতিদ্বন্দ্বির অংশগ্রহণে নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নৌকা প্রতীকের প্রকৌশলী তানভীর শাকিল জয় ২৭৮৯৭১ ভোট পেয়ে ২৭৫৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম পেয়েছেন ৩১৩৯ ভোট। এছাড়াও জাসদের সাইফুল ইসলাম ৭৪৮ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দলের সবুজ আলী ৫৭০ ভোট পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর