শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাজিপুরে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে;২ চালকের মৃত্যু 

রিপোর্টারের নাম : / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে  দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্র এবং সোহেল রানা(৪২) নামের এক স্ট্যাম্প ভেন্ডারের মৃত্যু হয়েছে।

তারা দুজনে দুই মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের বরইতলী বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

নিহত জীবন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের শিক্ষার্থী। এবং সোহেল রানা মেঘাই গ্রামের মরহুম মোকতাল ভেন্ডারের পুত্র। তিনি নিজেও একজন স্ট্যাম ভেন্ডার ছিলেন। এ দুর্ঘটনায় ঘটনায়  আলমপুর গ্ৰামের রেজাউল করিম (৪৫) আহত হয়েছেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকেলে জীবন নামের ছেলেটি প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বরইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়, এবং বগুড়ায় একটি  হাসপাতালে অপর মোটরসাইকেল চালক সোহেল রানা মারা যান।  আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায়  এবং জীবেনর লাশ পরিবারের নিকটে প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর