বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

কাজিপুরে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

রিপোর্টারের নাম : / ১৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর শাহিনুর আলম, গণ অধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি ও সোনার বাংলা হোটেলের সত্ত্বাধিকারী আল-আমিন বাবু, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ছাত্র সমন্বয়ক আকিব আহমেদ অন্তর প্রমূখ।

বক্তাগণ বর্তমান সরকারের নেয়া শ্রম আইন বিষয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা যমুনা, বিএনএসকে এনজিওর প্রতিনিধি ইমাদ হাসান, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টিএম কামাল, সাংবাদিক মোহাম্মদ আশরাফুল, জহুরুল ইসলাম, আবু তৈয়ব সুজয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর