শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাজিপুরে সরকারি চাল ব্যবসায়ীর গুদামে

রিপোর্টারের নাম : / ২৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ১২৫ বস্তা (সাড়ে চার টন) সরকারি চাল কালোবাজারির গুদাম থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার চাল ব্যবসায়ী মমিন মিয়ার চাতালের গুদামঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, “ গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে গেলে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।” অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা এবং ১১৫ টি প্লাস্টিকের বস্তায় চালগুলো পাওয়া যায়। এছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসব প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে মর্মে ওসি, এলএসডি সনাক্ত করেন।
অভিযান চলাকালে গুদাম মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি।
কাজিপুর গুদাম কর্মকর্তা অলিউর রহমান জানান, “মালামালসহ দুইটি গোডাউন সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় প্রদান করা হয়েছে। এই ঘটনায় গুদাম মালিক আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর