বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

কাজিপুরে হার্ট অ্যাটাকে মারা গেলেন পুলিশ সদস্য

রিপোর্টারের নাম : / ১৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ জুন, ২০২৪

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের এ এস আই আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১ জুন বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কাজিপুর থানা অফিসার ইনচার্জ। থানা সুত্রে জানা যায়, গত ১/৬/২৪ শনিবার কাজিপুর থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন, বিকেল ৩ টার দিকে হটাৎ অসুস্থ বোধ করলে সহকর্মীরা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসাধীন ৪.২৫ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভিন জানান, বুকে তীব্র ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন, চিকিৎসা চলাকালীন তিনি মৃত্যু বরণ করেন। প্রাথমিকভাবে বিভিন্ন টেস্টে তার হার্টে সমস্যা ছিলো নিশ্চিত হওয়া গেছে। কাজিপুর

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মৃত এ এস আই আব্দুর রাজ্জাক পরিশ্রমী ও সৎ সদস্য হিসেবে পরিচিত ছিলেন, তার মৃত্যুতে কাজিপুর থানায় শোকের আবহ বিরাজ করছে, এ সময় তিনি সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

নিহত আব্দুর রাজ্জাক পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। মৃত আব্দুর রাজ্জাক গত ০৭/০২/২০০২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দান করেন। এবং পরবর্তীতে এ এস আই হিসেবে পদোন্নতি পান, গত ২৩/০৮/২০২০ সালে কাজিপুর থানায় যোগদান করেন তার বিপি নম্বর ৮১০২০৭৩৩৮৮। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন কাজিপুর থানা পুলিশে কর্মরত সহকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর