বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

কাজিপুরে ৩৫ টি মাদ্রাসার ৭৮৬ জন শিক্ষার্থীর জন্য প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র

রিপোর্টারের নাম : / ১৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩৫ টি আবাসিক মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে ৭৮৬ টি শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রী হিসেবে শীতবস্ত্র (কম্বল) মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিগণ উপজেলা পরিষদ থেকে শীতবস্ত্র গ্ৰহণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) গোলাম রব্বানী, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আঃ গাফ্ফার, ইসলামী ফাউন্ডেশন কাজিপুর কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফেরদৌস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর