রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

কাজিপুরে ৪৯০ জন মেধাবী শিক্ষার্থী ট্যাব পেলো

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

কাজিপুরের ৫৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪৯০ টি ট্যাব বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প হতে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট) বিতরণ কার্যক্রম কাজিপুরে শুভ উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের করনীয় বিষয়ে আলোকপাত করেন।

বুধবার ২৫ জুলাই দুপুরে শহীদ এম মনসুর আলী আধুনিক মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এবং ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় ট্যাব নিতে আসা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর