শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

কাজিপুর উপজেলায় গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৪০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

যাতায়াতের সুবিধার জন্য সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১১৯ জন গ্রাম পুলিশ বাই সাইকেল বিতরণ করা হয়েছে । ২০২১-২০২২ অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতায় সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সাইকেল বিতরণ করা সহ প্রত্যেক গ্রাম পুলিশকে দু’সেট পোশাক, একটি ব্যাগ, টর্চ লাইট ও লাঠি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ খেলার মাঠে এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বাই সাইকেল বিতরণে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।

গ্রাম পুলিশদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আগের যেকোন সময়ের চেয়ে গ্রাম পুলিশ এখন অনেক দায়িত্ব পালন করছেন। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। বাইসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম তারই উদাহরণ। আশা করি আপনাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সুবিধার পাশাপাশী যাতায়াতের কষ্ট অনেকখানি লাঘব হবে

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক , উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর