বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাজিপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো -ধান চাউল সংগ্রহ এর উদ্বোধন

রিপোর্টারের নাম : / ২১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরোধান, চাউল ও গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়। চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ৮১৯ মেট্রিক টন ধান, ১ হাজার ২৬৫ মেট্রিক টন সিদ্ধ চাউল, ২৮ মেট্রিক টন আতপ চাউল এবং ৩৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ মে) বিকাল ৩ টার দিকে কাজিপুর উপজেলার মেঘাই খাদ্যগুদামে এবছরের ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন প্রমুখ।

এসময়ে কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা আরাফাত হোসেন, গুদাম কর্মকর্তা পলাশ কুমার সূত্রধর, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা,
মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্য মিল মালিকেরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর