মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুর প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ১৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলমের সাথে কাজিপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

গত ৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় থানা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত ওসি নুরে আলম সাংবাদিকদের উদ্দেশ্যে সন্ত্রাস, মাদক, চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সর্বাত্মক সহযোগিতা করবেন। এ সময় তিনি হয়রানি মুক্ত সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ বলে জানান। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, মানুষের কল্যাণে পুলিশি সেবা জনবান্ধব করতে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

 

মতবিনিময় সভায় কাজিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি ও দৈনিক যমুনা প্রবাহের প্রতিনিধি টি এম কামাল , সাধারণ সম্পাদক ও সময়ের আলো কাজিপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া খান মানিক, কোষাধক্ষ্য ও দৈনিক যুগের কথা ও ভোরের কাগজ কাজিপুর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকা কাজিপুর প্রতিনিধি আশরাফুল আলম, প্রচার সম্পাদক ও দৈনিক চাঁদনি বাজার পত্রিকার প্রতিনিধি আবু তৈয়ব সুজয়, নির্বাহী সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রতিনিধি জহুরুল ইসলাম , দৈনিক গনধ্বনি প্রতিনিধি রোকনুজ্জামান রাসেল, আশার দিগন্তের সম্পাদক ও দৈনিক সূর্যোদয়ের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম এবং ইন্ডিপেন্ডেন্ট বাংলা প্রতিনিধি আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর