রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ১৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষকের উপর চিহ্নিত দুষ্কৃতকারী কর্তৃক হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ সকল কর্মচারীবৃন্দ।

গত ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা সন্ত্রাসীদের অবিলম্বে গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় তারা নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে শরিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভিন পারুল জানান, সরকারি চাকুরীজীবিদের উপর হামলা কোনো ভাবেই কাম্য নয়, অভিযোগ থাকলে তার প্রতিকার রয়েছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সকল ডাক্তারসহ বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাজিপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক এস এম আলমগীর হোসেনকে গত ১৩ সেপ্টেম্বর রাতে রাস্তায় একা পেয়ে
আলমপুর গ্ৰামের আল আমিন হোসেন হিটলার(৪০), রুহুল আমিন মিল্টন(৪৫) উভয় পিতা মৃত বেলায়েত হোসেন, মেঘাই গ্ৰামের ফারুক হোসেন(৪০) এবং আলমপুর গ্ৰামের স্বর্ণকার পাড়ার সাজনের ছেলে ইমনসহ(২০) ও অজ্ঞাত ৪/৫জন অতর্কিত হামলা চালায়, অভিযুক্তদের হামলায় আলমগীর হোসেন বুকে এবং মাথায় মারাত্মক আঘাত পান, আহতের আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ভুক্তভোগীর পকেটে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন খোয়া যায়। এর আগে অভিযুক্তরা হাসপাতালে সেবা প্রদানে বিলম্ব হয় মর্মে ডাক্তার ও স্টাফদের সাথে দুর্ব্যবহার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার তারিখে কাজিপুর থানায় ৫ জন নামীয় এবং অজ্ঞাত ৫/৬ জনের নামে ভুক্তভোগী মামলা দায়ের করলেও কোনো আসামি গ্ৰেফতার হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর