বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

কাজিপুর ১ মামলায় ১১ জন আটক

নিজস্ব প্রতিবেদক / ৬৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ মে, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আদালতে দায়ের হওয়া একটি মামলায়  ১১ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার গ্রেপ্তারের পর তাদেরকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। নিশ্চিত করে কাজিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আটককৃরা আদালতে দায়ের হওয়া একটি মামর আসামি , তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো, বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মৃত আবু বক্করের পুত্র নুরুল ইসলাম (৬৫), মৃত নিজাম আকন্দের পুত্র মোকসেদ আলী, শামসুল হকের পুত্র মোহাম্মদ আলম মিয়া (২৫), মোকলেছুরের পুত্র রিপন মিয়া (৩৩), মৃত আবু বক্করের পুত্র নাজির হোসেন (৫৮) শামসুল হকের পুত্র মোঃ সোহেল রানা (৩০),মৃত আব্দুল জব্বারের পুত্র শামসুল হক (৬৫),  আবু বক্কারের পুত্র লুৎফর রহমান (৬০), শামসুল হকের পুত্র মোঃ জুয়েল রানা (২৮)  মৃত নিজাম আকন্দের পুত্র মোখলেসুর রহমান (৫৮) ও মোঃ মন্টু মিয়া (৫০)।

জানা গেছে,  হরিনাথপুর সকাল বাজারে বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের সাথে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় গত ১৬ জানুয়ারী স্থলবাড়ি গ্রামের মতিয়ার রহমানের পুত্র বাদশা মিয়া বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। কাজিপুর থানা পুলিশ গত ১৬ মার্চ মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর