মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

কাজ শেষে ‘পদ্মা সেতু’ বুঝে নিলো কর্তৃপক্ষ

রিপোর্টারের নাম : / ৩৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। উদ্বোধনকে ঘিরে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে আজ বুধবার সেতুর নির্মাণকাজ শতভাগ শেষ করে তা সেতু বিভাগকে বুঝিয়ে দিয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। রাতে পদ্মা সেতু প্রকল্পের ব্যবস্থাপক দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শতভাগ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি বুঝিয়ে দিয়েছে। তবে আগামী এক বছর তারা ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ এর কাজ করবে। এর আগে গত ১৭ জুন সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়। তবে দেশের পরিবহনগুলোতে প্রযুক্তির ব্যবহার না থাকায় সনাতন পদ্ধতিতে টোল দিয়েই সেতু পার হতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ১৪ জুন সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টের বাতি একসঙ্গে জ্বালানো হয়। এতে পুরো পদ্মা সেতু আলো ঝলমলে হয়ে ওঠে। রাতের আঁধার নেমে আসতেই সড়কবাতির ঝলকে আলোকিত হয়ে ওঠে প্রমত্তা পদ্মাও।

আগামী ২৫ জুন দেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে আখ্যায়িত এই সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের দিন সকাল ১০টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী সেতুর মাওয়া প্রান্তে এসে উপস্থিত হবেন। তিনি মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন ও সুধী সমাবেশে অংশ নেবেন। পরবর্তীতে সেখান থেকে সেতু পার হয়ে শরীয়তপুর অংশে দলীয় একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর