মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

কাপ্তাইয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

রিপোর্টারের নাম : / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ মে, ২০২২

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের হরিনছড়া মুখ এলাকা হতে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জীবতলির ৭ আর ই ব্যাটালিয়ন এর সেনা সদস্য এবং কাপ্তাই থানা পুলিশ এর যৌথ অভিযানে অস্ত্রসহ বিমল চাকমা (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, রবিবার ভোরে অভিযানে তাকে তাঁর বাড়ী হতে আটক করা হয়। আটক ব্যক্তি ঐ এলাকার মহিসুর চাকমার ছেলে। ওসি জানান, আটককৃত বিমল চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র একজন কর্মী। এসময় তার কাছ থেকে এসএমজি ০১টি, ম্যাগজিন ০১ টি, ১৫ রাউন্ড গুলি, দেশীয় রাইফেল ০১ টি এবং রাম দা ০১ টি, উদ্ধার করা হয়।

এই ঘটনায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বাদী হয়ে রবিবার আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে রবিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর