রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

কামারখন্দে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে ৩ দিনব্যাপী  কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। মেলায় ১২ টি স্টল প্রদর্শন করা হয়েছে ।

কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে

রবিবার (৩০ এপ্রিল)  সকাল ১০ টার দিকে  কামারখন্দ উপজেলা পরিষদের প্রাঙ্গণে উক্ত মেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি  সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন,  জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো কৃষিবান্ধব সরকার। কৃষি খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন, উন্নতি করেছেন। কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি ও উন্নত মানের বীজ ও সার সহ বিভিন্ন কৃষি উপকরণাদি সময় মত সরবরাহ করছে। ফলে দেশে খাদ্য স্বয়ং সম্পন্ন রয়েছে।

এ কৃষি প্রযুক্তি মেলার  সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান  এস.এম. শহিদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোঃ সেলিম রেজা সেলিম, ৩নং জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোঃ সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান  মোছাঃ সম্পা রহমান প্রমুখ।

মেলায় শুভেচ্ছা ও  স্বাগত রাখেন,   কামারখন্দ উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ  মোঃ জেরিন আহম্মেদ  তিনি বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ সরকার নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। সেগুলোর ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। প্রযুক্তি ব্যবহার কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য এধরণের প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। মাঠ পর্যায়ে ও কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করেছে।

এসময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ  মোঃ রাশিদ আহসান সহ সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার, এসএপিপিও, কৃষি সম্প্রসারণ কর্মী ও অন্যান্য কর্মচারীরা, আগত কৃষক- কৃষণানীদের একাংশ, দর্শনার্থীরা, সুধীজনেরা উপস্থিত ছিলেন ।

তিনদিনের এ কৃষি প্রযুক্তি মেলা সকাল ৯ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর