বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

কামারখন্দ পাইকশা হাট মার্কেট ভবন নির্মাণ ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, , সিরাজগঞ্জঃ / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২২ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশা হাট দ্বিতল (চার তলা ভিত)বিশিষ্ট মার্কেট ভবন নির্মাণ ও বাজারের জলাবদ্ধতা নিরশনের জন্য ড্রেন ও সি.সি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন, আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) বিকেল ৪ টায় কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশার উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ।

তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো উন্নয়নের রুপকার মডেল সরকার। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নৌকা মার্কার বিজয় করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতা অধিষ্ঠিত করবে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ,কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম,কামারখন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন ঠান্ডু, সঞ্চালনায় করেন, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ , ইউনিয়ন আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং অত্র এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন ।

পরে আলোচনা সভা অনুষ্ঠানে, ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে বিপথগামী ঘাতকদের বুলেটের আঘাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্বপরিবারে নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর