শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ

কাশিমপুর কেন্দ্রীয়  কারগারে ছেলেকে গাঁজা দিতে এসে বাবা আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
dav

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রধান ফটকে আরপি চেকপোস্টে ছেলেকে গাঁজা দিতে এসে বাবা আটক। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে গোলাম আক্তার (৫৪)।

কারাসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২ টার দিকে কাশিমপুর কারাগার প্রধান ফটকে আরপি চেকপোস্টে ছেলের সঙ্গে দেখা করতে আসে গোলাম আক্তার। তখন চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম তার দেহ তল্লাশী করে। এসময় তার নিকট থেকে ০৫(পাঁচ) গ্রাম গাজা, ১০(দশ) গ্রাম টোবাকো তামাক মিক্সার,০১(এক) টি কলকি ও ০১(এক) টি কেচি উদ্ধার করেন। পরে বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে অবহিত করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার সাব ইন্সপেক্টর (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, কাশিমপুর কারাগারে ছেলের সাথে দেখা করতে গিয়ে গোলাম আক্তার নামে ওই ছেলের বাবাকে আটক করেছে। এসময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর