মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

কাশিমপুর মহিলা কারাগারে বন্দি হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ৩৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ মে, ২০২২

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) বিকেল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত হাজতি হলেন, পাবনা জেলার নামাপাড়া এলাকার রাজ্জাক মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৫৯)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ্ মো. শরীফ।

কারা সূত্রে জানা যায়, শাহনাজ বেগম আজ বিকেল ৩ টার সময় হঠাৎ কারাগারের মধ্যে অসুস্থ হয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ৪ টা ৫০ মিনিটের দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিকেল ৫ টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহনাজ বেগম বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানার মামলা নং-৬(৪)১৬, ধারা-নারী শিশু নির্যাতন আইনের ৫(১) রুজু ছিল। পরে ঢাকা হতে কাশিমপুর কারাগারে আনা হয়। তার হাজতি নং-৬২২/১৬।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর