শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ইটভাটার ২ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ২০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৮ জানুয়ারী (শনিবার) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরীতে অবস্থিত ১ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে ভিতরবন্দের ভাঙ্গামোড়ে অবস্থিত মেসার্স এস এস ফোর নামক ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ভাটার কাঁচা ইট নষ্ট করে ভাটাটির কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদুল হাসান। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর