সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

কুশিয়ারার পানিবণ্টনে ভারতের মন্ত্রিসভার সায়

রিপোর্টারের নাম : / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ‘কুশিয়ারা নদীর পানিবণ্টন: ভারত-বাংলাদেশের মধ্যে ১৫৩ কিউসেক করে পানিবণ্টন’ সমঝোতা অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। নয়া দিল্লির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশের মধ্যে ১৫৩ কিউসেক করে কুশিয়ারা নদীর পানিবণ্টন সম্পর্কিত যে সমঝোতা চুক্তি এ মাসের ৬ তারিখ দিল্লির হায়দারাবাদ হাউজে সই হয়েছিল।

চুক্তির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। সে চুক্তিটি বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। এই সমঝোতা চুক্তির ফলে শুকনা মরশুমে অর্থাৎ, ১ নভেম্বর থেকে ৩১ মে এই সময়কালে আসাম ওই নদী থেকে ১৫৩ কিউসেক পানি ব্যবহার করতে পারবে।

অন্যদিকে বাংলাদেশও তার অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে সমপরিমাণ পানি কুশিয়ারা নদী থেকে সংগ্রহ করতে পারবে। শুকনা মরশুমে দুটি দেশের মধ্যে এই পানিবণ্টনের বিষয়টির ওপর নজর রাখতে এক যৌথ নজরদারি টিমও গঠন করা হবে। পরে নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চুক্তি বাস্তবায়নের জন্য পরবর্তী কার্যক্রমের জন্য স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন দেয়া হলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর