মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

কুড়িগ্রামে কিশোরী ও শিশুদের মাঝে স্যানিটারী ন্যাপকিন ও টিউবওয়েলসহ বিভিন্ন সামগ্রী  বিতরণ 

বুলবুল ইসলাম,কুুুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ২৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রামের যাত্রাপুরে কিশোরী ও শিশুদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, ডিগনিটিকীট, পুষ্টিকর খাদ্য, স্যানিটারী ল্যাট্টিন সামগ্রী ও টিউবয়েল বিতরণ অনুষ্ঠিত।

গুড নেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রামের আয়োজনে ৪ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় ও যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২শ ২৭জন কিশোরীদের মাঝে ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১ প্যাকেট ডিগনিটিকীট এবং অপুষ্টিজনিত ১শ ৭১জন শিশুর মাঝে  ১ কেজি মুশুর ডাল, ১ লিটার সরিষার তেল ও ৪শ গ্রামের ১ প্যাকেট ফ্রেস গুড়াদুধ বিতরণ করা হয়। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  কুড়িগ্রাম সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাফিয়া জাহান, ডাঃ নুসরাত জাহান, জেরিন আফরোজ স্বর্ণা, গুড নেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রাম এর প্রোজেক্ট ম্যানেজার জোসেফ টুটুল বিশ্বাস, কুড়িগ্রাম জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, যাত্রাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও সহকারী শিক্ষক শ্রী রতন কুমার সরকার প্রমূখ।

অপরদিকে, বিকেল ৪ ঘটিকায় স্যানিটারী ল্যাট্টিন সামগ্রী ও টিউবয়েল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- সিডিপি কুড়িগ্রাম হেল্থ অফিসার মনিরা আক্তার ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর