শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কৃষি পরিবার সিরাজগঞ্জ এর মিলন মেলা ও গাছ বিতরণ

রিপোর্টারের নাম : / ২২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ কৃষি পরিবার সিরাজগঞ্জ এর মিলন মেলা ও গাছ বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি পরিবার সিরাজগঞ্জের আয়োজনে, এ অনুষ্ঠানে অতিথিদের সন্মাননা স্মারক প্রদান, ৪০ প্রজাতির ৮’শত গাছ বিতরণ ও রোপণ,  আলোচনা সভা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (১৩ জুলাই) বিকেল তিনটায় সিরাজগঞ্জ  কালেক্টরেট স্কুল এন্ড কলেজে  মিলন মেলা ও গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা, কামারখন্দের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম রানা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং  উদ্বোধন করেন, কৃষি সিরাজগঞ্জের এডমিন  রাসেল রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি  নূরন্নবী খান জুয়েল।

এসময়ে আরও বক্তব্য রাখেন,  সুখ পাখির প্রতিষ্ঠাতা মোঃ রজব আলী শেখ, স্মার্ট বয়েজের  আসলাম উদ্দিন ভিলেজ ভিশনের বাংলাদেশ  শরীফ খন্দকার, বেলকুচি ফেসবুক পেইজের  এডমিন আবুল কাশেম, ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম, টুক্কু মুক্তার  প্রমুখ।

অনুষ্ঠানে  বিতরণকৃত গাছগুলোর মধ্যে ছিলো, এডেনিয়াম, বকুল, পেয়ারা, কয়েতবেল,  আঙ্গুর, লেবু, কাঠগোলাপ, স্যাকুলেন,  ক্যাকটাস, জল গোলাপ, রক্তজবা, স্নেকপ্লান, রুবিনেকলেক্স, বাগান বিলাস কাটিং, স্টেপলিয়া, রোজ ক্যাকটাস,হরেক রকমের ইনডোর প্লান সহ বিভিন্ন প্রজাতির ছাদে বাগানে লাগানো ক্যাকটাস বিতরণ করা হয়।  এসময়ে কৃষি পরিবার সিরাজগঞ্জ এবং বাগান-বাগানীদের প্রায় ২ শতাধিক গাছ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর