সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৪ জুলাই, ২০২২

গত ২রা জুলাই দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপি’র দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সজলের নেতৃত্বে একদল অস্ত্রধারী কর্তৃক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় দলীয় শৃংখ্যলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবদল স্থায়ীভাবে মাহমুদুল হাসান সজলকে বহিষ্কার করে বিবৃতি দেয়। একই ঘটনায় পরদিন ৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এ ঘটনার দায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে বিবৃতি দেয়। বিষয়টি উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের নজরে আসার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে সোমবার (৪ জুলাই) বিকেলে শাহজাদপুর উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্যে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘গত শনিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার সিরাজ ম্যানসনের সামনের রাস্তায় শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল ও দলবল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মাসুদ রানার উপর। এ সময় অস্ত্রধারীরা এলোপাতাড়ি কুপিয়ে মাসুদ রানাকে রাস্তায় ফেলে চলে যায় যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়। অথচ প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অপকৌশলের আশ্রয় নিয়ে এর দোষ আ’লীগের ওপর চাপানো হয়।’ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় মিথ্যাচারের মাধ্যমে তাদের অপকর্মের দায় আ’লীগের ওপর চাপাতে চায়। শাহজাদপুরে এই বর্বরোচিত ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ।’

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফি, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, সহ-সভাপতি স্বপন সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর, দফতর সম্পাদক আবুল হাশেম, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণিরুল গণি চৌধুরী শুভ্র, সহ-দফতর সম্পাদক আলতাব হোসেন শাহান, সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম, সদস্য রাজীব শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক মুস্তাক আহমেদসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্টনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর