শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কোনাবাড়িতে বৃদ্ধ মাকে জবাই করে হত্যা,ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ মার্চ, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি কলেজগেট এলাকায় মাকে জবাই করে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) দুপুর ১২ টায় ওই ঘটনাটি ঘটে। নিহত হলেন, গাজীপুরে কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী জোৎসা বেগম (৭০)। ঘাতক ছেলে হলেন শাখাওয়াত হোসেন মাসুদ (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার দিদারুল ইসলাম।
নিহতের মেয়ের জামাই বজলুর রহমান বলেন, আমার শ্যালক কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যের রুগী ছিল। গততিন আগে তারা আমার বাসায় আসে। পরে গতকাল তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে ফেরার পথে সন্ধ্যা হওয়ায় কাপাসিয়ায় না  গিয়ে আমার বাসায় আসে। আজ দুপুর ১২ টার দিকে আমার শাশুড়ী বারান্দায় পায়চারি করছিল। আমার শ্যালক তখন রুমে ছিল। পরে সে তার মাকে রুমে ডেকে নিয়ে ঘরের দরজা আটকে দেয়। পরে বাসার লোকজন রুমের দরজা খুলতে  বললে সে কোন কথার উত্তর দেয়না। পরে দরজা ভেঙে দেখা যায় বটি দিয়ে গলা কেটে হত্যা করে বসে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রতিবেশী রানা বলেন,আজ দুপুর ১২টার দিকে চিৎকার শুনে বাসায় গিয়ে দেখি দরজা বন্ধ। পরে পাশের রুমের ভিতরে ঢুকে সিলিং দিয়ে ওই রুমে ঢুকেই দেখি ঘরের মেঝোতে বৃদ্ধের গলা কাটা নিথর দেহ পরে আছে। সবুজ নামে আরেক জন প্রতিবেশী বলেন,আমি পাশের ছাদ থেকে জানালা দিয়ে দেখি সে তার মাকে বটি দিয়ে উপর্যপরি কোপাচ্ছে। এক পর্যায়ে দেহ থেকে গলা বিছিন্ন করে ফেলে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার দিদারুল ইসলাম,বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। ঘটনাস্থলে ডিবি ও সিআইডির লোকজন রয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। সে তার মাকে বটি দিয়ে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর