রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

কোনাবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে তাদেরকে কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,কোনাবাড়ী থানাধীন আমবাগ মধ্যপাড়া এলাকার কালাম খানের ছেলে জুয়েল খান এবং একই এলাকার জসিম হাওলাদার ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম সাগর। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার সহকারী পরিদর্শক (এ এস আই) রুহুল আমিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা। শনিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর